শের-ই বাংলা মেডিক্যালে ৭৮৬ রোগীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১১:২২আপডেট : ০৭ জুলাই ২০২১, ১১:২৫

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় সাত জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ওয়ার্ডে শুরু থেকে এ পর্যন্ত মারা গেছেন ৭৮৬ জন। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ২১৮ জন। বুধবার (৭ জুলাই) চিকিৎসাধীন আছেন ২১০ রোগী। অন্যদিকে মেডিক্যাল কলেজের আরটিপিসিআর ল্যাবে সব শেষ করোনা শনাক্তের হার ৬৯ দশমিক ১৪ ভাগ।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে সকালে কেন্দ্রীয় দপতরে পাঠানো প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৩৬ রোগী। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৪৬ রোগী। এর মধ্যে ১২ জন পজিটিভ।

এ সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে ৭৭ জন রোগী বাড়ি ফিরেছেন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন সাত জন। এদের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও জানানো হয়, হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ২১০ রোগী। এর মধ্যে ৪৯ জন করোনা পজিটিভ এবং অন্যদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি।

এদিকে মেডিক্যাল কলেজের আরটিপিসিআর ল্যাবে গত মঙ্গলবার রাতে প্রকাশিত সব শেষ রিপোর্টে ১৮৮ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছেন ১৩০ জন। শনাক্তের হার ৬৯.১৪ ভাগ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৭৩.৬৯ ভাগ।  

শুরু থেকে এ পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ১০৬ জন। এর মধ্যে এক হাজার ৪৭০ জন করোনা পজিটিভ। বাকি তিন হাজার ৬৩৬ জন আইসোলেশনে ভর্তি হন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের