করোনা রোগীর মৃত্যুতে আইসিইউ ওয়ার্ডে ভাঙচুর

বরিশাল প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ১৯:৪২আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৯:৪২

করোনা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসিইউ ওয়ার্ডে হামলা ও ভাঙচুর চালিয়েছেন স্বজনরা। এ ঘটনায় মৃত ব্যক্তির তিন স্বজনকে আটক করা হয়েছে।

শনিবার বিকাল (১৭ জুলাই) সাড়ে ৪টার দিকে হাসপাতালের করোনা আইসিইউ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম মো. কামরুজ্জামান (৪০)। তিনি পটুয়াখালীর বাউফলের বাসিন্দা। গত ১৩ জুলাই তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী আইসিইউ ওয়ার্ডের সিনিয়র নার্স নয়ন জানান, রোগীকে মৃত ঘোষণার সঙ্গে সঙ্গে ওয়ার্ডে ভাঙচুর শুরু করেন স্বজনরা। তারা ইন্টার্ন চিকিৎসক ও দায়িত্বরত নার্সদের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। এ সময় তিন জনকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।স্বজনদের অভিযোগ, চিকিৎসা অবহেলায় করোনা রোগী মারা গেছে। অথচ রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, হাসপাতাল পরিচালকের কক্ষে বসে আটক তিন জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এ সময় তারা দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় হাসপাতালের পরিচালক ক্ষমা করে দেন।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, তারা স্বজন হারিয়েছেন, এজন্য উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর করেছেন। পরে ক্ষমা চাওয়ায় মানবিক দিক বিবেচনা করে তাদের ছেড়ে দিয়েছি। লাশ নিয়ে বাড়ি চলে গেছেন স্বজনরা।

/এএম/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি