উজিরপুরে ভুল চিকিৎসায় কাঠমিস্ত্রির মৃত্যুর অভিযোগ

বরিশাল প্রতিনিধি
২৫ জুলাই ২০২১, ১৫:৫৫আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৫:৫৫

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পিরেরপাড় গ্রামে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় নিখিল চন্দ্র সরকার (৩৫) নামের ‍এক কাঠমিস্ত্রির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২৪ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। নিখিল ও‌‍ই গ্রামের মৃত নিত্যানন্দ সরকারের ছেলে।

রবিবার (২৫ জুলাই) দুপুরে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করার পর লাশ ‍উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, আগে দিনমজুর ছিলেন বাসুদেব মুহুরি। পরবর্তীতে চালের মিলে শ্রমিকের কাজ করতেন। সর্বশেষ উপজেলার লোকনাথ বাজারে ফার্মেসির ব্যবসা শুরু করেন তিনি।‍ এরপর হয়ে যান পল্লী চিকিৎসক।‍ ‍পাশাপাশি হোমিও প্যাথিকেরও চিকিৎসা দিতেন বাসুদেব।  

নিখিলের স্ত্রী ‍উর্মিলা সরকার বলেন, তার স্বামী প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঘরে আসলে কিছু সময় পর তার শরীরে এলার্জি দেখা দেয়। তখন পল্লী চিকিৎসক বাসুদেব মুহুরিকে খবর দিলে তিনি এসে চারটি ইনজেকশন দেন। এর কিছু সময় পরই নিখিলের মৃত্যু হয়। ঘটনার পর সাথে আনা ব্যাগ গুছিয়ে পালিয়ে যান বাসুদেব।

উজিপুর মডেল থানার ‍উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর লাথ ‍উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে পল্লী চিকিৎসক বাসুদেবের সঙ্গে যোগাযোগ করতে তার চেম্বার খোলা পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

এলাকার আরও কয়েকজন জানান, বাসুদেবের বিরুদ্ধে কিছু দিন আগেও ভুল চিকিৎসায় শিশুকন্যার মৃত্যুর অভিযোগ ওঠে।

/এসএইচ/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী