চুরি করতে ঘুরে ‍ঢুকে ২ জনকে ছুরিকাঘাত, যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ১৭:০৬আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৭:৪৫

নোয়াখালী সদরে চুরি করতে ঘুরে ঢুকে দুই জনকে ছুরিকাঘাতের অভিযোগে মো. রাশেদ (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। আহতরা হলেন হামিদুর রহমান (৬০) ও মাহবুবুর রহমান (২৯)। সোমবার (২৬ জুলাই) রাত ১০টায় উপজেলার নোয়াখালী ইউনিয়নের মধ্য চর উরিয়া গ্রামের হামিদ পেশকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে হামিদ পেশকারের বাড়িতে চুরি করতে যান একই এলাকার রাশেদ। ঘরে কেউ না থাকার সুযোগে হামিদুরের ঘরে ঢুকে ফ্রিজের পেছনে লুকান তিনি। কিছুক্ষণ পর বাইরে থেকে ঘরে আসেন ওই বাড়ির একজন। ফ্রিজের পেছনে কেউ একজন আছে, বুঝতে পেরে, দ্রুত বের হয়ে বাইরে থেকে দরজা আটকে দেন তিনি।

পরে বাড়ির অন্য সদস্যরা এসে ঘরে ঢোকেন। এ সময় হামিদুর ও মাহবুবুরকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন রাশেদ। স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। হামিদুর ও মাহবুবুরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, চুরি করতে গিয়ে দুই জনকে আহত করায় এক যুবককে আটক করা হয়েছে। অসুস্থ হওয়ায় পুলিশ হেফাজতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের