লকডাউনে বিয়ের আয়োজন, বর-কনের বাবার জরিমানা

পিরোজপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১৯:৪১আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৯:৪১

লকডাউনে বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় পিরোজপুরের কাউখালী উপজেলায় বর-কনের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের আশোয়া আমরাজুড়ি গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। কাউখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কাউখালী থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আল-আমিন বলেন, আমরাজুড়ি গ্রামের এক মেয়ের সঙ্গে নেছারাবাদ উপজেলার এক যুবকের বিয়ে ঠিক হয়। বুধবার দুপুরে কনের বাবার বাড়িতে অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে বিয়েবাড়িতে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি বলেন, বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। লকডাউনে বিধিনিষেধ না মেনে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় কনের বাবাকে এক হাজার এবং বরের বাবাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম