বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা, তিন ছেলেকে কুপিয়ে জখম

বরিশাল প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ১৫:০০আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৫:১৫

জমি নিয়ে বিরোধের জেরে বরিশালের উজিরপুরে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ সময় বীর মুক্তিযোদ্ধার তিন ছেলেসহ চার জনকে কুপিয়ে আহত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার (৮০) আটিপাড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন তার ছেলে বিপ্লব তালুকদার, সোহাগ তালুকদার ও জুয়েল তালুকদার এবং বিপ্লবের স্ত্রী রোজিনা বেগম। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুক্তিযোদ্ধার মেয়ে সোনিয়া আক্তার বলেন, ‘প্রতিপক্ষ নুরুল ইসলাম ও তার সহযোগীরা আমার বাবাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। হাসপাতালে আনার পর বাবার মৃত্যু হয়।’

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মাহাবুবুর রহমান বলেন, দেলোয়ার হোসেনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন বিপ্লব তালুকদার বলেন, ‘দীর্ঘদিন ধরে একই গ্রামের নুরুল ইসলাম ও তার সহযোগীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান। সকালে নুরুল ইসলাম ৩০-৩৫ জন লোক নিয়ে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ শুরু করে। খবর পেয়ে বাবা সেখানে উপস্থিত হন। এ সময় নুুরুল ইসলামের সঙ্গে বাবার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নুরুল ইসলাম ও তার সহযোগীরা পিটিয়ে ও কুপিয়ে বাবাকে জখম করে। খবর পেয়ে সেখানে গেলে আমাদেরও এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়।’

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মুক্তিযোদ্ধাকে হত্যায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে। এরই মধ্যে ঘটনায় জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি