করোনায় সহকারী শিক্ষা কর্মকর্তার মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
৩১ জুলাই ২০২১, ২১:২৭আপডেট : ৩১ জুলাই ২০২১, ২১:২৭

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) মো. জামাল হোসেন মাতুব্বর।

শনিবার (৩১ জুলাই) সকাল ৭টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিষ কুমার। জামাল হোসেন দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুরা গ্রামের মৃত আজিজ মাতুব্বরের ছেলে।

জামাল হোসেনের ছোট ভাই মো. হুমায়ুন কবির জানান, তার বড় ভাইয়ের করোনার উপসর্গ দেখা দিলে ২৩ জুলাই বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা দেন। ২৪ জুলাই তার করোনা পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫ জুলাই আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইউএনও আশিষ কুমার বলেন, এটি খুবই দুঃখজনক সংবাদ। ঢাকা থেকে জামাল হোসেনের লাশ গলাচিপায় নিয়ে আসা হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

এদিকে, সহকারী শিক্ষা কর্মকর্তা জামাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য এসএম শাহাজাদা সাজু ও শিক্ষকরা।

/এএম/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী