শের-ই বাংলা মেডিক্যালে ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ১০:৫৪আপডেট : ০১ আগস্ট ২০২১, ১১:০৪

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয় জন করোনায় মারা গেছেন। রবিবার (১ আগস্ট) সকালে শের-ই বাংলা মেডিক্যালের পরিচালক কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে ১৭ জন মারা গেছেন। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। তাদের মধ্যে ছয় জন করোনা আক্রান্ত ছিলেন।

একই সময়ে (গত ২৪ ঘণ্টায়) বিভিন্ন উপসর্গ নিয়ে ৫১ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬ জন করোনায় আক্রান্ত। ২২টি আইসিইউ শয্যার একটিও ফাঁকা নেই।

রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩৫৩ রোগী। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৪৭ জনের। অন্যরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত শনিবার রাতের রিপোর্টে ২২৬টি নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.৪১ শতাংশ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ছয় হাজার ৩৩০ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে এক হাজার ৯৭৫ জন করোনা আক্রান্ত ছিলেন। ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৮৯৩ জন। তাদের মধ্যে এক হাজার ৫১৮ জন করোনা আক্রান্ত ছিলেন। মারা গেছেন এক হাজার ৯৪ জন। তাদের মধ্যে ৩১৮ জন করোনা আক্রান্ত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
আস্থার সংকটে জেলা হাসপাতাল, হামের চাপে মেঝেতেও চিকিৎসা বরিশাল মেডিক্যালে
হামের উপসর্গ: বরিশালে আরও ২ শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ