করোনা ইউনিটে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের দাবিতে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ১৬:২৯আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৬:২৯

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা।

মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ১২টায় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনটির নেতারা। জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর স্বজনরা।

বক্তারা বলেন, করোনা ইউনিটে অক্সিজেনের অভাবে রোগীরা হাহাকার করছেন। হাসপাতালের অক্সিজেন প্লান্ট চালু না হওয়ায় রিফিল করতে অনেক সময় লাগছে। একটি সিলিন্ডার পাওয়ার জন্য রোগীদের ৬/৭ ঘণ্টা অপেক্ষা করতে হয়। বরিশালে করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পেছনে অক্সিজেনের এই সংকট অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে।

বক্তারা অবিলম্বে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, কেন্দ্রীয় অক্সিজেন প্লান্ট স্থাপনের মাধ্যমে করোনা ইউনিটে ভর্তি রোগীদের জন্য নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিতের দাবি জানান।

মানুষের জীবন বাঁচাতে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করেন তারা।

/এফআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম