লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে বরিশালে

বরিশাল প্রতিনিধি
০৮ আগস্ট ২০২১, ১৯:৩৯আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৯:৩৯

বরিশাল জেলা ও সিটি করপোরেশন এলাকায় লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ হাজার ৫৪৮ জনকে বেশি টিকা দেওয়া হয়েছে ক্যাম্পেইনে। জেলার ১০ উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ৫২ হাজার ২শ’। সেখানে টিকা দেওয়া হয়েছে ৫৬ হাজার ২১৮ জনকে। একইভাবে সিটি করপোরেশন এলাকায় লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার। সেখানে দেওয়া হয়েছে ১৯ হাজার ৫৩০ জনকে।

রবিবার বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, ‘১০ উপজেলায় ৮৭টি ইউনিয়নের ৮৭টি কেন্দ্রের ২৬১টি বুথ থেকে শনিবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত চলে টিকা ক্যাম্পেইন। দিন শেষে দেখা গেছে লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ১৮ জনকে বেশি টিকা দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘আজ রবিবার থেকে নিবন্ধনকৃত যাদের তারিখ পড়েছে অথবা যারা ইতোমধ্যে নির্ধারিত সময়ে টিকা দিতে পারেননি তাদের টিকা চলমান রয়েছে।’

বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ‘নগরীর ৩০টি ওয়ার্ডে ৬৪টি কেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। টিকা প্রদানের লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ৫৩০ জনকে বেশি টিকা দেওয়া হয়।’

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের