বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার ছেঁড়ার অভিযোগে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি
১২ আগস্ট ২০২১, ২১:৫০ আপডেট : ১২ আগস্ট ২০২১, ২২:১৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) উপজেলার বগা ইউনিয়ন যুবলীগের সভাপতি মালেক মীর বাদী হয়ে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা চেয়ারম্যানসহ তার ছেলে বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান, বগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফ ও ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জসীম উদ্দিনসহ মোট ছয়জনের নাম উল্লেখ আরও ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী মালেক মীর সাংবাদিকদের বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ছবি সংবলিত ব্যানার টানানোর জন্য আমরা গত ৯ আগস্ট দুপুরে বগা সোনালী ব্যাংকের সামনে যাই। তখন উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার ও তার ছেলে দলবল নিয়ে আমাদের হাত থেকে ব্যানার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন এবং তা রাস্তায় ফেলে দেন। এ ঘটনার পর বগা ফেরিঘাট এলাকায় ফের আরেকটি ব্যানার নিয়ে গেলে সেখানেও তারা একইভাবে ব্যানার ছিঁড়ে ফেলে দেন। এতে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি অবমাননা করা হয়েছে।’

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন, ‘আমি নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মামলা দায়ের করা হয়েছে।’

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন বলেন, ‘লোকমুখে শুনেছি এরকম আর একটা ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের কাছে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার ছেঁড়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বাউফল থানার ওসি মো. আল মামুন বলেন, ‘মামলার কপি পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা: দিলীপ আগারওয়ালা ৪ দিনের রিমান্ডে
প্রেমে পড়ে জীবন শেষ প্রবাসীর স্ত্রীর, প্রেমিক গ্রেফতার
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
সর্বশেষ খবর
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৭ জনের, হাসপাতালে ভর্তি ১৩৭৩
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৭ জনের, হাসপাতালে ভর্তি ১৩৭৩
অনলাইনে রেজিস্ট্রেশন করে অতিরিক্ত ডিআইজির সেই বাড়িতে কী কী হতো
অনলাইনে রেজিস্ট্রেশন করে অতিরিক্ত ডিআইজির সেই বাড়িতে কী কী হতো
ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে তাসকিন
ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে তাসকিন
সড়কে মৃত্যুর মিছিল: ১৩ বছরে ঝরেছে সোয়া লাখ প্রাণ
সড়কে মৃত্যুর মিছিল: ১৩ বছরে ঝরেছে সোয়া লাখ প্রাণ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান