প্রাইভেট কার খাদে পড়ে চীনা নাগরিকসহ ৩ প্রকৌশলী নিহত

বরগুনা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২১, ১৪:৪১আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৪:৫৮

বরগুনার আমতলীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই চীনা নাগরিকসহ তিন জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারচালক। রবিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে আমতলীর ব্রিকফিল্ড সংলগ্ন কেওয়াবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (১৬ আগস্ট) ভোরে তাদের লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে পুলিশ। তিন জনই তালতলীর খোট্টারচর এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতরা হলেন- চীনা সাংহাই ইলেকট্রিক পাওয়ার কন্সট্রাকশন কোম্পানির সেফটি অফিসার লি ওয়েন তাও, প্রকৌশলী লু জি কলং ও দোভাষী প্রকৌশলী মো. ফখরুল হাসান। ফখরুল হাসানের বাড়ি ঢাকার গুলশানে। তার বাবার নাম আনিসুর রহমান। আহত গাড়িচালক মো. মুসা মৃধা পটুয়াখালী সদর উপজেলার খলিশাখালী গ্রামের আব্দুস সালাম মৃধার ছেলে।

আমতলী থানা পুলিশ জানায়, তারা তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন। রবিবার সন্ধায় ঢাকা থেকে একটি ভাড়ায়চালিত প্রাইভেট কারে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলেন তারা। আমতলী-পটুয়াখালী মহাসড়কের ব্রিকফিল্ড সংলগ্ন কেওয়াবুনিয়া নামক স্থানে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে লি ওয়েন তাও, লু জি কলং ও ফখরুল হাসান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ রাতেই নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। আহত গাড়িচালক মুসা মৃধাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের দোভাষী তন্ময় বিষয়টি নিশ্চিত করে বলেন, লি ওয়েন তাও, লু জি কলং ও ফখরুল হাসান ঢাকা থেকে তালতলীতে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ও চীনা দূতাবাস নিহত দুই নাগরিকের লাশ দেশে ফিরিয়ে নেওয়ার সব ব্যবস্থা করবে। 

/এসএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম