ধর্ষণের ১১ বছর পর যুবকের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:১২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:১২

বরিশালের মুলাদী উপজেলার ষোলঘর গ্রামে ঘুমন্ত কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের মামলার আসামি ইমদাদুল বেপারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের দণ্ডাদেশও দেওয়া হয়েছে। আসামি ইমদাদ মুলাদী উপজেলার সফিপুর গ্রামের হানিফ বেপারির ছেলে।

রবিবার (১২ সেপ্টেম্বর) বিকালে আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী গোলাম রসুল এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১০ সালের ২৮ মে রাত সাড়ে ১১টায় কিশোরীর ঘরে প্রবেশ করে আসামি ইমদাদুল। এরপর ঘুমন্ত কিশোরীর মুখে কাপড় গুঁজে জোরপূর্বক ধর্ষণ করে এ যুবক। এ ঘটনায় ওই বছরের ১৬ জুন কিশোরীর মা বাদী হয়ে ইমদাদুলকে একমাত্র আসামি করে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

একই মাসের ২২ জুন ট্রাইব্যুনালের নির্দেশে মুলাদী থানা মামলা রেকর্ড করে। এ সময় গ্রেফতার করা  হয় আসামিকে। ওই বছরের ২৮ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন ইমদাদুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় দেন।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম