সুদের টাকা না পেয়ে জমি দখল, বাধা দিলে পিটিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:০৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:১০

ভোলায় সুদের টাকা দিতে না পারায় জমি দখলের চেষ্টায় বাধা দিলে মো. শাহাজান মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ভানু বিবি লালমোহন থানায় বাদী হয়ে একটি মামলা করেছেন।

নিহত শাহাজান মিয়া ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ গ্রামের ছফর আলী সর্দার বাড়ির মফিজ সর্দারের ছেলে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে নিহত শাহাজান মিয়ার ছোট ভাই আবুল কালাম একই গ্রামের মো. জাহাঙ্গীর সর্দারের ছোট ভাই প্রবাসী আলমগীরের কাছ থেকে কয়েক হাজার টাকা সুদে ধার নেন। আবুল কালাম টাকা সময়মতো পরিশোধের করতে না পারায় আরও এক মাস সময় চান। কিন্তু সময় না দিয়ে আলমগীর তার ভাই জাহাঙ্গীরের মাধ্যমে লোকজন দিয়ে আবুল কালামের বড় ভাই শাহাজান মিয়ার বসতঘরের পেছনের জমি দখলে নিতে আজ সকালে মাটি কাটতে থাকেন। ওই সময় শাহাজান বাধা দিলে তাকে বেদম মারধর করেন জাহাঙ্গীর ও তার লোকজন। এতে মারত্মক আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে আহত শাহাজানকে পরিবারের সদস্যরা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, নিহতের স্ত্রী একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী