ডিজিটাল নিরাপত্তা মামলায় জামিন পেলেন মেজর হাফিজ

বরিশাল প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২১, ১৫:২১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৫:২১

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে জামিন দিয়েছেন বরিশালের সাইবার ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক জামিন মঞ্জুর করেন। ২০১৮ একাদশ সংসদ নির্বাচনের সময় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।

জামিন পেয়ে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান সরকার দেশকে লুটপাট করতে ক্ষমতায় এসেছে। এই লুটপাটের খবর যাতে চতুর্দিকে ছড়িয়ে পড়তে না পারে তাই সাংবাদিকদের হেনস্তা করতে সম্পদের হিসাব চাওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা যাতে ভয় পায়, তারা যেন সত্য তুলে আনার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয় এ জন্য দমন নীতি চালানো হচ্ছে। অথচ নিজেদের সম্পদের হিসাব এখনও তারা দেয়নি।’

এ সময় তার সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুলসহ অন্যান্যরা।

হাফিজ উদ্দিন আহমেদের আইনজীবী কাজী এনায়েত হোসেন বলেন, ‘রাষ্ট্র ও আসামিপক্ষের বক্তব্য শুনে এবং বয়সের বিবেচনায় বিচারক তার জামিনের আবেদন মঞ্জুর করেন।’

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর ভোলার লালমোহন থানার বদরপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফরিদুল হক বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে মামলাটি করেছিলেন। মামলার ২ নম্বর আসামি একই এলাকার বাবুল হাওলাদারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন মেজর হাফিজ। ওই ফোনালাপে সংসদ নির্বাচন ভণ্ডুলের বিষয়ে আলাপ করেছিলেন তারা। বিষয়টি পরে গণমাধ্যমে প্রচার হয়। ঘটনার প্রতিকার চেয়ে ফরিদুল হক মামলা দায়ের করেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী