সৈকতে ভেসে এলো আরও এক মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৩

কুয়াকাটা সমুদ্র সৈকতে পাঁচ ফুট দৈর্ঘ্যের আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সৈকতের তেত্রিশকানি পয়েন্টে ডলফিনটি ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা এসে উদ্ধার করেন।

কমিটির সদস্যরা জানান, ডলফিনটির শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। তবে এটি অর্ধগলিত না। ডলফিনটির মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, জেলেদের আঘাতে মৃত্যু হয়েছে। 

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, আজকেও একটি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে। আমাদের সদস্যদের মাধ্যমে জানতে পেরে টিম পৌঁছে সেখানে পর্যবেক্ষণ করেছে। 

তিনি আরও জানান, এর আগে গত ১৬ সেপ্টেম্বর একটি ৭ ফুট লম্বা মৃত ডলফিন ভেসে এসেছিল। এ নিয়ে চলতি বছরে প্রায় ২১টি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এলো। 

পটুয়াখালী বন বিভাগের সহকারী বন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে ডলফিনটির ময়নাতদন্ত করা হবে। ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কুয়াকাটা সৈকতে আবার মৃত ডলফিন, দড়ি দিয়ে লেজ বাঁধা
শুকাচ্ছে নদী, বাড়ছে দূষণ: বাংলাদেশে বিলুপ্তির পথে ডলফিন
কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম