হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে ২ কর্মচারী আহত

বরিশাল প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৭

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় হাসপাতালের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক রেজাউল ইসলাম (৪০) ও হারবাল অ্যাসিস্টেন্ট মো. হান্নান (৪৫)।

মো. হান্নান জানান, ‘সকালে অফিসে কাজ করার সময় ছাদের পলেস্তারা খসে মাথায় ও হাতেসহ শরীরে বিভিন্ন স্থানে পড়ে। এ ঘটনার পর চিকিৎসা নিয়ে বাড়ি চলে এসেছি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী জানান, ঘটনার সময় আমি আমার কক্ষে ছিলাম। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। বর্তমানে তারা শঙ্কামুক্ত।

তিনি আরও বলেন, সত্তরের দশকে নির্মিত হাসপাতালের এই পুরোনো ভবনটিতে ২০ শয্যার পুরুষ ও নারী ওয়ার্ড। দীর্ঘদিন ধরেই ভবনের জীর্ণ অবস্থা। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে। পাঁচ বছর আগে কিছু সংস্কার করা হয়েছে। তারপর আর কোনও কাজ হয়নি। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সেটি ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।

বরিশাল স্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, দুই সপ্তাহ আগে ওই স্বাস্থ্য কমপ্লেক্সটি স্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের তত্ত্বাবধায়ক মনিরুজ্জামান মোল্লার সঙ্গে পরিদর্শন করেছি। ভবনটি পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, দ্রুত বিষয়টি সমাধান করার জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রাশিদুল আহত
চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণে ফেরিঘাটে বাস ডুবেছে: সেতুমন্ত্রী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী