জাহাজের ধাক্কায় ডুবলো মাছের ট্রলার, ২ জেলের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৮

ভোলা সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও এক জেলে নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন- ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা মো. মাহাবুব মাঝি (৩৬) ও মো. রুবেল মাঝি (২৭)।

স্থানীয় জেলেরা জানান, গত বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে মনপুরা উপজেলার হাজিরহাট চরফৈজুদ্দিন গ্রাম থেকে গিয়াস উদ্দিন মাঝি ১১ জেলেসহ ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকার করতে যান। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে সাগরের মোহনার লাল বয়া নামক এলাকায় মাছ শিকার করছিলেন তারা। সে সময় একটি কার্গো জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ওই সময় পাশে থাকা কামাল মাঝির ট্রলার দ্রুত ডুবে যাওয়া ট্রলারের আটজনকে উদ্ধার করে। এছাড়া মাহবুব মাঝি ও রুবেল মাঝির লাশ উদ্ধার করে ট্রলারটি।

মনপুরা থানার ওসি মো. সাঈদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারে সন্ধান চলছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের