এক ঘণ্টার আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

পটুয়াখালী প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২১, ১১:৩৭আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১১:৪৭

পটুয়াখালী পৌর শহরের নিউ মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে পটুয়াখালী, বারেকগঞ্জ, কলাপাড়া ও বরগুনা থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার।

নিউ মার্কেটের চাল ব্যবসায়ী মো. জহিরুল বলেন, ‘কেউ দেখার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আমার দোকানে প্রায় এক হাজার বস্তুা চাল ছিল। সব পুড়ে গেছে। আমার আর কিছুই নেই। নিঃস্ব হয়ে গেছি।’
 
বাজারের এক চাল ব্যবসায়ী বলেন, ‘আমাদের দোকানে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। দেড় মাস ধরে জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। তাদের কথা না রাখায় আজকে তার মাশুল দিতে হলো।’

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এখনও জানা যায়নি

কারা জায়গা ছাড়তে বলছে—জানতে চাইলে তিনি নাম বলতে রাজি হননি। ওই ব্যবসায়ী বলেন, ‘রাত ১২টার সময়ও মার্কেটে ছিলাম। তখন সব ঠিক ছিল। আগুন লেগেছে রাত ২টার দিকে। আগুনে প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে।’

পটুয়াখালী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, বাজারের উত্তর পাশ থেকে আগুন লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। অধিকাংশ চায়ের, মুদি, চালের, রঙের ও বিভিন্ন মেশিনের দোকান ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে। 

ফায়ার সার্ভিসের এই কমর্ককর্তা বলেন, ভোর ৪টা ৪৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল আসে। তারপর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। অবস্থা ভয়াবহ দেখে বারেকগঞ্জ, আমতলী ও কলাপাড়া ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। এতে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন চাপা আগুন আছে। শতভাগ নিয়ন্ত্রণে কাজ চলছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী