বাড়ি ফেরার পথে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২১, ১৬:০১আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৬:০৬

পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে জিয়াউল হক জিকু (৪৭) নামে এক ব্যক্তিকে ‍কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। হত্যায় জড়িত সন্দেহে শুক্কুর নামে একজনকে আটক করেছে পুলিশ। 

জিকু পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ নামাজপুর এলাকার দলিল উদ্দিন খানের ছেলে। তিনি শহরের মধ্যরাস্তা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জিকুর স্ত্রী জানান, ভাতিজা মামুনের সঙ্গে জিকুর আর্থিক লেনেদেন ছিল। দুই দিন আগে টাকা নিয়ে জিকু ও মামুনের মধ্যে হাতাহাতি হয়। এ সময় মামুন তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

বুধবার রাত পৌনে ১২টার দিকে বাজার থেকে বাসায় ফিরছিলেন জিকু। পথে জেলা পরিষদ মার্কেটের কাছে হাজী বিরিয়ানি হাউজের সামনে গেলে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়। আহত অবস্থায় জিকুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পিরোজপুর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিকারপুর এলাকা থেকে শুক্কুরকে আটক করে। এ ঘটনায় জিকুর স্ত্রী পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

পিরোজপুর শহর মাছ বাজারের ব্যবসায়ী মো. জুয়েল জানান, জিকু ৫ থেকে ৬ বছর আগে মাছের ব্যবসা করতেন। এরপর শহরের একটি সিনেমা হলে চাকরি নেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান জানান, জিকু হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পিরোজপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জসিম জানান, জিকু পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরদ্ধে ১০ থেকে ১২টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে কিছু মামলায় খালাস পেয়েছেন। কিছু মামলা বিচারাধীন।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম