আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী: প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২১, ১৭:০৯আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৭:১২

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সব ধর্মের মানুষ রক্ত দিয়েছে। আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। 

শনিবার (৯ অক্টোবর) পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গোৎসব উপলক্ষে পূজা পরিষদ আয়োজিত বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সব ধর্মের মানুষের সহাবস্থানের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতির মাঝে আমাদের বসবাস। পূজা অনুষ্ঠানে কোনও ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। একটা ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই। 

অনুষ্ঠানে ১১৮টি পূজা মণ্ডপের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান (৫০০ কেজি করে চাল), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নিজস্ব তহবিলের অনুদান, জেলা পরিষদের অনুদান ও হিন্দু কল্যাণ ট্রাস্টের অনুদান বিতরণ করেন রেজাউল করিম। 

/এসএইচ/
সম্পর্কিত
মান ঠিক রেখে মাছের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী 
জাতীয় মৎস্য পক্ষ শুরু রবিবার, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
‘আমার হাতে পুলিশ নেই, মুরগি আছে’, সংসদে যে কারণে বললেন মন্ত্রী!
সর্বশেষ খবর
বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ফের ২ ভারতীয় নাগরিক গ্রেফতার
বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ফের ২ ভারতীয় নাগরিক গ্রেফতার
রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নেপালের ভয়াবহ বন্যার পেছনে চীন? যা বলছে বেইজিং
নেপালের ভয়াবহ বন্যার পেছনে চীন? যা বলছে বেইজিং
ঢাকার কোরিয়া ভিসা সেন্টারে আবেদন করবেন যেভাবে, ফি কত
ঢাকার কোরিয়া ভিসা সেন্টারে আবেদন করবেন যেভাবে, ফি কত
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন