‘যোগ্যতা থাকলে টাকা দিয়ে বা মামু-খালু ধরে চাকরি নিতে হবে না’

পিরোজপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ১৮:৩৯আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৮:৫৮

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বী হতে হবে। নিজের যোগ্যতা নিজেকেই প্রমাণ করতে হবে। যোগ্যতা থাকলে তাকে খুঁজে নিয়ে সরকার চাকরি দিবে। টাকা দিয়ে বা মামু-খালু ধরে চাকরি নিতে হবে না।

সোমবার (১১ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহিদ ওমর ফারুক মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ‘মধ্যম আয়ের দেশে উন্নীত বাংলাদেশ: তারুণ্যের ভাবনায় মিট দ্যা মিনিস্টার’ শীর্ষক সংলাপে মন্ত্রী এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, শুধু ভালো জিপিএ পেলেই শিক্ষিত হওয়া যায় না। ভালো লেখাপড়ার পাশাপাশি ঐকান্তিক ইচ্ছা, নিরলস প্রচেষ্টা, গভীর অধ্যবসায় এবং সততা এই চারটি বিষয় জীবনে ধারণ করতে পারলে তার জীবনে কোনও ব্যর্থতা আসতে পারবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোভিড ব্যবস্থাপনা সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে শ ম রেজাউল করিম বলেন, কোভিড ব্যবস্থাপনায় বাংলাদেশ যা করতে পেরেছে তা পৃথিবীর অনেক দেশ পারেনি।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদের পরিচালনায় ব্যতিক্রমধর্মী আয়োজিত সংলাপ অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিরোজপুর জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী এবং পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম।

অনুষ্ঠানে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি মহিলা কলেজ, আফতাবউদ্দিন মহাবিদ্যালয়, তেজদাসকাঠী মহাবিদ্যালয়, পিরোজপুর সরকারি বালক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়। তারা মন্ত্রীকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। মন্ত্রী একে একে সকল প্রশ্নের উত্তর দেন। পরে সংলাপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন মন্ত্রী।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের