ডিজিটাল প্রতারক চক্রের মূল হোতা আটক, ডিভাইস জব্দ

পটুয়াখালী প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ২০:১৭আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২০:১৭

পটুয়াখালীতে ডিজিটাল প্রতারক চক্রের মূল হোতা মো. ইব্রাহিম (২২) ও তার সহযোগী মো. করিমকে (৩৩) আটক করেছেন পটুয়াখালী পুলিশের আইসিটি সেলের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ডিভাইসগুলোও জব্দ করা হয়।

ইব্রাহিম কক্সবাজার জেলার  মহেশখালী  পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডের পটুভিলা এলাকার  মো. সাহেব মিয়ার ছেলে। আর  করিম একই জেলার মহেশখালী থানার মহেশখালী দক্ষিণ নলাবিলা গ্রামের মৃত নূর আহমেদের ছেলে।

মঙ্গলবার  (১২ অক্টোবর) বিকালে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে  সাংবাদিকদের এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি জানান, গত ৭ অক্টোবর সকালে নাজমুল হাসান নামের একব্যক্তি অভিযোগ করেন যে, ‘নিশাত মাহফুজ লিজা’ নামে একটি আইডি থেকে অজ্ঞাত এক ব্যক্তি মেসেঞ্জারে চ্যাটিংয়ের এক পর্যায়ে ফেসবুকে অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে। টাকা না দিলে  ফেসবুকে ভিডিও এবং ছবি আপলোড করার হুমকি দেয়। নাজমুল হাসান বিষয়টি পটুয়াখালী জেলা পুলিশের আইসিটি সেলকে জানান।  

এরপর পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ’র তদারকিতে  আইসিটি এক্সপার্ট টিম ‘নিশাত মাহফুজ লিজা’  নামের ওইড ফেসবুক আইডি নিয়ে তদন্ত শুর করে। গত ১১ অক্টোবর বিকাল সাড়ে পাঁচটার দিকে প্রতারক চক্রের মূল হোতা ইব্রাহিমকে কক্সবাজার  জেলার মহেশখালী  পৌরশহরের  ফায়ার সার্ভিসের পাশের পটুভিলা গ্রাম থেকে আটক কারা হয়। একইসঙ্গে মো. করিমকে  ছোট মহেশখালী ইউনিয়নের নলাবিলা গ্রামের নিজ বাসা হতে আটক করা হয়। তাদের ব্যবহৃত  ডিভাইসগুলোও জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় গত ৭ অক্টোবর  ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের