সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৫, ১২:১৫আপডেট : ০২ জুলাই ২০২৫, ১২:১৫

জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মো. সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টায় মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও ছাত্রলীগ নেতা রাজা বাদশা পিচ্চি রাজাকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়াও কাফরুল থানায় মো. আতিকুল ইসলাম নামে হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমের গ্রেফতার আবেদন মঞ্জুর করেন আদালত। 

বুধবার (২ জুলাই) সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। এদিন সকালে কারাগারে থেকে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর সকাল ১০টা ১৩ মিনিটে পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী দিয়ে এজলাসে ওঠানো হয়। পাঁচ মিনিট পরে বিচারক এজলাসে ওঠে বিচারিক কার্যক্রম শুরু করেন। শুনানি শেষে আবারও কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে ১০টা ২০ মিনিটে তাদের সিএমএমের হাজতখানায় নেওয়া হয়।

এর আগে, মোহাম্মদপুর থানার সোহেল রানাকে হত্যাচেষ্টার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হকসহ চার জনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা একই থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান। এছাড়া কাফরুল থানায় আতিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেফতার দেখানো আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আল মামুন। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

সোহেল রানা হত্যাচেষ্টা মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট মোহাম্মদপুরের তিন রাস্তা মোড় এলাকায় আন্দোলনে অংশ নেন সোহেল রানা। ওদিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এখনও পুরোপুরি সুস্থ হননি সোহেল রানা। এ ঘটনায় গত ১১ জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২২২ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন।

আতিকুল ইসলাম হত্যা মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকালে রাজধানীর কাফরুল থানার বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৩ ডিসেম্বর ব্যবসায়ী আহসান হাবীব রাজধানীর কাফরুল থানায় একটা হত্যা মামলা করেন।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম