সুলভ মূল্যের পণ্য বাজারে, ডিলারের ৩ মাস কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১০:৪৩আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১০:৪৭

ঝালকাঠিতে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অপরাধে সিফাত এন্টারপ্রাইজের প্রোপাইটর কবির আহম্মেদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ অক্টোবর) রাতে তাকে আটক করে এই দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আহমেদ হাছান।

জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে নিত্যপণ্যের ট্রাক নিয়ে সন্ধ্যার পর মালামাল বিক্রি শুরু করেন কবির। পরে সেখান থেকে তাকে আটক করা হয়। আটকের পর সরকারি পণ্য এভাবে বিক্রির অভিযোগে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

আহম্মেদ হাছান বলেন, টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির খবর পেয়ে সোমবার রাতে টিসিবি ডিলার কবিরের চাঁদকাঠি বাসভবন ও পালবাড়ি দোকানসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় শহরের একটি খুচরা মুদি দোকান থেকে তার বিক্রি করা টিসিবির এক বস্তা চিনি, চার বস্তা মসুর ডাল ও ২০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় ডিলার কবিরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের