প্রণোদনা পেতে শের-ই-বাংলা মেডিক্যালের নার্সদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১৭:৩৮আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৭:৩৮

করোনাভাইরাসে আক্রান্ত ও মারা যাওয়া স্বাস্থ্যকর্মীদের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। তবে এ প্রণোদনা পাননি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আক্রান্ত ৪২৬ ও মৃত দুই নার্স। সরকার ঘোষিত এ প্রণোদনা পেতে মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা।

এ সময় তারা নানা স্লোগান দেন। পরে হাসপাতালের পরিচালকের কাছে দাবি-দাওয়া পেশ করেন এবং অবিলম্বে তা পূরণের আহ্বান জানান।

হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় ৭০০ নার্স করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করতে গিয়ে ৪২৬ জন নার্স করোনায় আক্রান্ত হন। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়। হাসপাতাল পরিচালক এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। অথচ দেশের বিভিন্ন হাসপাতালে এ প্রণোদনা দেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

হাসপাতালের পরিচালক ডা. এ কে এম সাইফুল ইসলাম বলেন, ‘ইতোপূর্বে চিকিৎসক থেকে শুরু করে নার্সদের করোনাকালীন প্রণোদনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে পাওয়া যাবে।’

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী