৩০ মণ জাটকা গেলো এতিমখানা-মাদ্রাসায়

পটুয়াখালী প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২১, ১০:৩২আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১০:৩২

পটুয়াখালীর মহিপুর থেকে ৩০ মণ জাটকা ইলিশ জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। শনিবার (৬ অক্টোবর) রাতে শেখ জামাল সেতুর টোল পয়েন্টে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। তবে এ সময় কোনও ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ড জানায়, রাত ৯টার দিকে ইলিশ ভর্তি একটি ট্রাক মহিপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক থেকে ৩০ মণ জাটকা উদ্ধার করা হয়। জব্দ হওয়া মাছ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে রাতেই বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

৩০ মণ জাটকা গেলো এতিমখানা-মাদ্রাসায় কোস্টগার্ড কর্মকর্তা এম জমির হোসেন জানান, কোস্টগার্ডের জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকেবে। এছাড়া পরবর্তীতে জাটকা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এ সময় কেউ জাটকা ধরা, বিক্রি, মজুত ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

/টিটি/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
জেলেদের জালে কত প্রজাতির মাছ, কয়টি আপনি চেনেন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম