‘অটোপাসের চেয়ে সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা ভালো’

বরিশাল প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২১, ১৩:৩১আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৩:৩৯

রবিবার (১৪ নভেম্বর) শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। স্বাস্থ্যবিধি মেনে গৃহীত পরীক্ষায় বসতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা। পরীক্ষার্থীরা বলছেন অটোপাসের চেয়ে সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা ভালো। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার বিভাগের ছয় জেলার ১৭৮ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।

প্রথম দিন অনুষ্ঠিত হয় বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান পরীক্ষা। স্বাস্থ্যবিধি মেনে সব কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস। 

সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। শেষ হয় সকাল সাড়ে ১১টায়। পরীক্ষা শুরুর আগে নগরীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান। এ সময় পরীক্ষা কেন্দ্রের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

বরিশাল বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী এক লাখ ১৫ হাজার ৭১ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ৬৯ জন, মানবিক বিভাগে ৬৯ হাজার ৭৯৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ২০৬ জন। 

সরেজমিন বিভিন্ন কেন্দ্রে গিয়ে কথা হয় পরীক্ষার্থীদের সঙ্গে। তারা জানায়, মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা হলেও, অটোপাসের চেয়ে এই পরীক্ষা ভালো। তবে তিন বিষয়ের উত্তরপত্র মূল্যায়নে প্রকৃত মেধা যাচাই হবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। 

এদিকে সন্তানরা পরীক্ষায় বসতে পারায় খুশি অভিভাবকরাও। অন্তত কিছুটা হলেও মেধা যাচাই হবে বলে মনে করেন তারা। যারা বেশি পড়াশোনা করেছে, তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে বলে প্রত্যাশা অভিভাবকদের। 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, করোনাকালে সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে আইসোলেশন কক্ষেরও ব্যবস্থা রাখা হয়েছে।

এবার বরিশাল বোর্ডের পরীক্ষার্থীদের মধ্যে ৫৮ হাজার ৪৭৫ জন ছাত্র এবং ছাত্রী ৫৬ হাজার ৫৯৬ জন। বিভাগে ১৭৮ টি কেন্দ্রের মধ্যে বরিশাল জেলায় ৬৩টি, ভোলায় ২৩টি, বরগুনায় ২২টি, পটুয়াখালীতে ৩০টি, পিরোজপুরে ২৩টি এবং ঝালকাঠি জেলায় ১৭টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের