বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত

বরগুনা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ০০:৪২আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ০০:৪২

বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এফবি বাবুল নামের একটি মাছ ধরা ট্রলারে জলদস্যুদের গুলিতে মুসা (৩০) নামের এক জেলে নিহত হয়েছেন। এসময় ডাকাতরা ট্রলারের মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন মান্দারবাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। নিহত জেলে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের হারুন মিয়ার ছেলে। জলদস্যুদের হামলার শিকার ট্রলারটি বরগুনার পাথরঘাটা উপজেলার মৎস্য ব্যবসায়ী বাবুল ফকিরের। 

এফবি বাবুল ট্রলারের মালিক বাবুল ফকিরের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মাছ শিকার করে উপকূলে ফেরার পথে হঠাৎ করে ভারতীয় একটি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জন ভারতীয় ডাকাত একযোগে এফবি বাবুল ট্রলারে হামলা করে। ট্রলারের থাকা সকল মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ট্রলার মালিকের ভাইয়ের ছেলে মুসা বাধা দিলে তাকে লক্ষ্য করে ডাকাতদল গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে সে নিহত হয়। এছাড়াও অন্যান্য জেলেদেরকে বেদম মারধর করে আহত করা হয় বলেও জানান তিনি।

এ বিষয়ে কোস্টগার্ড মোংলা জোনের অপারেশন কমান্ডার লুৎফুর রহমান বলেন, বিষয়টি জেলেদের মাধ্যমে আমরা জেনেছি। সুন্দরবনের অস্থায়ী ক্যাম্প থেকে টহল দলকে ঘটনা স্থলের দিকে পাঠানো হয়েছে। নিহত জেলেসহ ট্রলার উদ্ধারে অভিযান চলছে।

/এলকে/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের