মাঝ নদীতে চেয়ারম্যানের ট্রলারে গুলি, যুবলীগ নেতা নিহত

ভোলা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২১, ২০:৩৯আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ২১:১৫

নির্বাচন পরবর্তী ভোটার-সমর্থকদের সঙ্গে দেখা করে ফেরার পথে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ট্রলারে মাঝ নদীতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম নাসির উদ্দিন নান্নুর কর্মী খোরশেদ আলম টিটু (৩২) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মেঘনা নদীর চেয়ারম্যান বাজার-নাছির মাঝি নৌপথের হেতনার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত টিটু সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম কাইনানগর গ্রামের মালেগো বাড়ির মুক্তিযোদ্ধা তছির আহমেদর ছেলে। টিটু চেয়ারম্যান নান্নুর সমর্থক এবং সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, মাঝ নদীতে গুলিবিদ্ধ টিটুকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মদনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা নির্বাচনের পর এই প্রথম তাদের কর্মীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাতে যান। কার্যক্রম সম্পন্ন করে সন্ধ্যায় ফেরার পথে মদনপুর থেকে ভোলা সদরের দিকে ট্রলারে করে যাওয়ার সময় মাঝ নদীতে তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় ট্রলারের থাকা টিটু গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ট্রলারে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু এবং মো. হেলাল, আবদুল খালেক ও মো. ইউসুফসহ ওই ইউপির নির্বাচিত আট সদস্য ও তাদের নেতাকর্মীরা ছিলেন।

নাছির উদ্দিন নান্নু জানান, আজ দুপুরে তিনি ভোটার ও কর্মীদের সঙ্গে দেখা করতে ইউপি সদস্যদের নিয়ে মদনপুরে যান। সেখানে আসরের নামাজ পড়ে একটি যাত্রীবাহী ট্রলারে চড়ে ভোলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় মাঝ নদীতে দুর্বৃত্তদের একটি দল স্পিডবোট নিয়ে এসে ট্রলারের দিকে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় এক কর্মী গুলিবিদ্ধ হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা পু‌লিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। যে স্পিডবোট থেকে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে সেটি জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত ও দুর্বৃত্তদের আটকে অভিযান চলছে।

গত ১১ নভেম্বর ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন নির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে স্বতন্ত্র প্রার্থী মো. জামাল উদ্দিনকে হারিয়ে তৃতীয়বারের মতো নাছির উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী