পটুয়াখালীতে পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১১

পটুয়াখালী প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ২৩:০০আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২৩:০০

পটুয়াখালীর মির্জাগঞ্জে নবনির্বাচিত ইউপি সদস্য মো. জুয়েল হাওলাদার ও তার সমর্থকদের বিরুদ্ধে পরাজিত প্রার্থী দেলোয়ার জোমাদ্দারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। 

হামলায় দেলোয়ারসহ ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয় জনকে মির্জাগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন পরাজিত মোরগ প্রতীকে প্রার্থী মো. দেলোয়ার জোমাদ্দার(৫০), তার স্বজন মোকলেছ জোমাদ্দার (৪০), আতিকুল ইসলাম (৩৫), মেয়ে মৌ আক্তার (১৮), মারিয়া বেগম (২৩) ও মেহেরুন আক্তার (১৩)।

দেলোয়ার জোমাদ্দার বলেন, মঙ্গলবার দুপুরে ভোট নিয়ে আমার মেয়ে মৌ আক্তারের সঙ্গে বিজয়ী প্রার্থীর সমর্থক জিয়ার কথা কাটাকাটি হয়। আমি গিয়ে আমি তাদের থামিয়ে দিয়েছি। বিষয়টি জিয়া বিজয়ী ইউপি সদস্য জুয়েল হাওলাদারকে মুঠোফোনে জানান। এতে জুয়েল ও তার দলবল অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে আমাদের পিটিয়ে আহত করে।

তবে বিজয়ী ইউপি সদস্য মো. জুয়েল হাওলাদার বলেন, আমার সমর্থক মো. জিয়ার সঙ্গে কথা কাটাকাটির খবর শুনে আমার লোকজন ছুটে যায়। খবর শুনে আমি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী