ছিদ্র দিয়ে পানি ঢুকে পায়রা বন্দরে ডুবলো জাহাজ

পটুয়াখালী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ২০:১৭আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫:০৯

পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের সার্ভে কাজে নিয়োজিত এক্সপ্রেস-৫৪ নামের একটি ভেসেল জাহাজ ডুবে গেছে। সোমবার (৬ ডিসেম্বর) বিকালে রাবনাবাদ চ্যানেলের ফেয়ার বয়া থেকে সাত নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে।

এ সময় জাহাজে থাকা ১২ জনকে টিয়াখালী-২ নামক একটি টাগবোট উদ্ধার করে। বেলজিয়ামভিত্তিক ড্রেজিং প্রতিষ্ঠান ‘জানডিনুল’ কোম্পানির পক্ষে ওই জাহাজটি রামনাবাদ চ্যানেলে প্রতিদিনের রুটিন ওয়ার্ক হিসেবে সার্ভে কাজে নিয়োজিত ছিল। উদ্ধাররা সুস্থ আছেন বলে জানা গেছে।

উদ্ধার ব্যক্তিরা হলেন- ইন্দোনেশিয়ার মাস্টার আরহাম আব্দুল রহিম, প্রধান কর্মকর্তা মোচামাদ রিজাল, দ্বিতীয় প্রধান কর্মকর্তা দারমাওয়ান, প্রধান প্রকৌশলী মুহাম্মদ নুর, সহকারী প্রকৌশলী ট্রাই ইয়ান্টো, অয়েলার রহমত ফাদিল্লা, এবি অডি খ্রিস্টিয়ান, এবি রুদি রহমান, অয়েলার মুহাম্মদ আগাম ফায়েজ জুলফা, কুক জোজুয়া এনজেলবার্ট, সার্ভেয়ার সাইদুজ্জামান ইমন ও এমডি সোহানুজ্জামান সুমন।

প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, পায়রা বন্দরের চ্যানেলের খনন কাজের সার্ভে চলাকালে জাহাজটির মেশিন রুমের পাশের একটি ছিদ্র দিয়ে পানি ঢুকে ডুবতে থাকে। মুহূর্তের মধ্যে বিষয়টি টের পেয়ে জাহাজের নাবিকরা রাবনাবাদ চ্যানেলে মাছ ধরার একটি ট্রলারের সাহায্যে সবাই নিরাপদে টিয়াখালী-২ নামক টাগবোটে উঠে যান। পরে জানডিনুল কোম্পানি এবং পায়রা বন্দরের টাগবোট দ্রুত গিয়ে সবাইকে নিরাপদে নিয়ে আসে। বর্তমানে ডুবন্ত জাহাজটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, জাহাজটি ড্রেজিং কাজে যুক্ত ছিল। এটি পায়রা বন্দরের নয়। এটি ড্রেজিংয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান বেলজিয়ামের কোম্পানি জানডিনুলের।

পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, ইন্দোনেশিয়ান কোনও ক্রু আহত হননি। তারা সবাই সুস্থ আছেন। বর্তমানে জাহাজটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইলিয়াস মিয়া জানান, এ বিষয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষ বা কোনও কোম্পানি তাদের জানায়নি। 

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি
ভৈরব নদে ৯০০ মেট্রিক টন কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি
পায়রা বন্দরে ফোর লেন সেতু ভেঙে নদীতে: নিহত ১, আহত ১০
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী