যাত্রী ডাকতে ডাকতে বাস থেকে ছিটকে পড়ে হেলপার নিহত

পটুয়াখালী প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ১৭:২১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৭:২১

পটুয়াখালীর দুমকিতে বাসের চাকায় পিষ্ট হয়ে মো. সোহাগ (৩৪) নামে এক হেলপার নিহত হয়েছেন। রবিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাউফল-দুমকি-বরিশাল সড়কের মোল্লাখালী বেইলি ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।  

নিহত সোহাগের বাড়ি ঝালকাঠি জেলার নলচিঠি উপজেলায়। তিনি একই বাসে হেলপারের কাজ করতেন।

ওই বাসে থাকা যাত্রীরা জানান, বিসমিল্লাহ পরিবহন নামের বাসটি সকাল সাড়ে ১০টার দিকে বাউফল বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। মোল্লাখালী এলাকায় পৌঁছালে বাসের দরজার পাশে দাঁড়িয়ে হেলপার সোহাগ পেছন দিকে তাকিয়ে যাত্রী ডাকতে থাকেন। এ সময় বাসটি বেইলি ব্রিজের উঠতে গেলে ব্রিজের রেলিংয়ের সঙ্গে সোহাগের মাথায় আঘাত লেগে ছিটকে পড়ে যান। পরে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুমকি থানার ওসি আবদুস সালাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই চালক পালিয়ে যান। বাসটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে থানার নিয়ে আসা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি