ধান কাটতে গিয়ে মানুষের কঙ্কাল দেখলেন কৃষকরা

পটুয়াখালী প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২২, ২১:০৬আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ২১:৩৩

পটুয়াখালীতে ধানক্ষেত থেকে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের শ্রীরামপুর বাজার সংলগ্ন এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে স্থানীয় কয়েকজন কৃষক ওই এলাকায় ধান কাটতে গিয়ে কঙ্কালটি দেখতে পেয়ে থানায় খবর দেন। সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানান, প্রায় তিন মাস আগে ওই এলাকার বাসিন্দা মো. মালেক মাঝি (৬০) নিখোঁজ হন। এটি তার কঙ্কাল হতে পারে। হয়তো তাকে কেউ হত্যা করে ধানক্ষেতে লাশ ফেলে দেয়।

মালেক মাঝির ছেলে সাইদুল মাঝি বলেন, আমার বাবা ধানক্ষেতে সার দিয়ে গিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় সদর থানায় জিডি করেছিলাম। ওই কঙ্কাল আমার বাবার হবে। আমার বাবা সবসময় লুঙ্গির ভাঁজে মুড়িয়ে টাকা রাখতেন। এই কঙ্কাল উদ্ধারের পর পরনের কাপড়ের ভাঁজে টাকা পাওয়া গেছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন,  কঙ্কালটি আসলে কার তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সাইদুল মাঝি দাবি করেছেন, এটি তার বাবার কঙ্কাল। ডিএনএ পরীক্ষার জন্য কঙ্কালটি ল্যাবে পাঠানো হবে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের