মনপুরায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ভোলা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২২, ০১:৫৪আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০১:৫৪

ভোলার মনপুরায় সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার ও বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে ১নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক ফাজিল ডিগ্রি মাদ্রাসার মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে মনপুরা ইউনিয়ন যুবলীগ সম্পাদকসহ ১০ জন আহত হয়েছেন। ঘটনা বেশকটি দোকানে ভাঙচুর চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যে কোনও সময় আবার সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। চৌমুহনী বাজার ও নতুন রামনেওয়াজ বাজারের বর্তমান চেয়ারম্যান সমর্থিত তিন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহ।

প্রত্যক্ষদর্শীরা জানান সকাল ৯টায় সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার কাউয়ারটেক মোড়ে সুজনের চায়ের দোকানে চা খেতে আসেন। সেখানে বর্তমান চেয়ারম্যান আলমগীরের ছোট ভাই মিজান ও ছালাম আসেন। পরে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর জানান, যুবদল থেকে আওয়ামী লীগে যোগদান করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে আলাউদ্দিন। দলীয় টিকিট না পেয়ে সে আমার বাড়িতে হামলা চালিয়ে আমার মা-ভাইকে মারধর করেছে।

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার বলেন আমি সকালে কাউয়ারটেক মোড়ে চা খেতে দোকানে বসি। বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহর ভাই ছালাম ও মিজান এসে আমাকে হুমকি দেয়। এরপর আমার সঙ্গে থাকা লোকের সঙ্গে তাদের হাতাহাতি হয়। পরে আমি বাড়ি চলে আসি। আমার বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যানের অভিযোগগুলো মিথ্যা।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফএ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান