পিরোজপুরে মা-ছেলেকে পিটিয়ে-কুপিয়ে আহত

পিরোজপুর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২২, ১৬:৩০আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৬:৩০

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষ রহিম হাওলাদার ও তার দলবল মোসা. বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে ডান হাত ভেঙে দিয়েছে। এ ছাড়া তার সৌদি প্রবাসী ছেলে সাইদুল হাওলাদারকে (৪০) কুপিয়ে গুরুতর জখম করেছে।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে স্বজনরা আহত বেগম ও তার ছেলে সাইদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত বেগম জানান, তাদের পূর্বপুরুষ থেকে ভোগদখল করা জমি দীর্ঘদিন ধরে একই বংশের রহিম উদ্দিন হাওলাদারের ছেলে রফিক ও তার ভাই ফজল অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এর ধারাবাহিকতায় শনিবার সকালে রফিকের নেতৃত্বে তার ছেলে জাকির ও ফজলের দুই ছেলে সুমন ও সোহাগসহ প্রায় ২০/২৫ জনের একটি দল নিয়ে বসত বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।

অভিযুক্ত সোহাগ দাবি করেন, তাকেও আহত করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী