ছাগল ধানের বীজ খাওয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২২, ১৪:০৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৪:০৭

বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের বিশর গ্রামে ছাগলের ধান বীজ খাওয়ার ঘটনায় ৬৫ বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহত কাঞ্চন আলী রাঢ়ী  ওই এলাকার মৃত আলী আহমেদ রাঢ়ীর ছেলে। 

স্থানীয় ইউপি মেম্বার আলাউদ্দিন দফাদার জানান, নিহত কাঞ্চনের ছাগল মোল্লা গ্রুপের জমির ধানের বীজ খেয়ে ফেলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বেলা ১২টার দিকে কাঞ্চনের সঙ্গে প্রতিপক্ষ মোল্লা গ্রুপের সদস্যদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাঢ়ী ও মোল্লা গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় মোল্লা গ্রুপের মিরন মোল্লা, মহিউদ্দিন, শাহাবুদ্দিন, ইমরান, ইমন, রাসেল ও কামালসহ ১০/১২ জন কাঞ্চনকে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হলে রাতে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় কাঞ্চন মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হিজলা থানার ওসি ইউনুস মিয়া। তিনি বলেন, এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।

 

/টিটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি