বঙ্গোপসাগরে ১০ ট্রলারডুবি, ২৫ জেলে নিখোঁজ

বরগুনা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩১

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে দশটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এসব ট্রলারের ২৫ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। ট্রলার ডুবি ও নিখোঁজের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির এসব ঘটনা ঘটে।

এফবি হাওলাদার নামে ট্রলারের মাঝি এমাদুলের বরাত মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।

মোস্তফা চৌধুরী বলেন, ‘নিখোঁজ জেলেদের সন্ধানে পাথরঘাটা এলাকার বেশ কয়েকটি ট্রলার উদ্ধার অভিযান চালাচ্ছে।  শনিবার সকাল ১০টা পর্যন্ত ৩০ জেলেকে উদ্ধার করা গেলেও ২৫ জন জেলে এখনও নিখোঁজ রয়েছেন।’

এ বিষয়ে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান সাংবাদিকদের  জানান,  নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য ফেয়ারওয়ে বয়া এলাকায় কোস্টগার্ডের উদ্ধার টিম পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী