ভাইকে বাঁচাতে পুকুরে পড়লো বোনও, প্রাণ গেলো ২ জনেরই

ভোলা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২২, ১৭:১৬আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৭:১৬

ভোলার মনপুরায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর ফৈজউদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই ভাইবোন হলো- আদর (৬) ও লিয়া (৯)। আদর ফৈজউদ্দিন গ্রামের মো. মমতাজ উদ্দিনের ছেলে ও লিয়া মো. রফিকুল ইসলামের মেয়ে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে তারা দুই জন বাড়ির পুকুরে গোসল করতে যায়। ওই সময় আদর পুকুর পাড় থেকে পিছলে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে লিয়াও পুকুরে পড়ে যায়। তাদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনপুরা থানার ওসি মো. সাঈদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন