ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে ৮ বছরের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২২, ১৫:৫৭ আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৬:০১

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অন্যের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর মামলায় আসামি বাপন দাসকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার আরও দুই ধারায় আসামিকে দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস এবং চার বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সবগুলো ধারার সাজা একসঙ্গে চলবে।

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ইসতাক আহমেদ রুবেল জানান, ২০১৯ সালের ১৮ অক্টোবর বিপ্লব চন্দ্র শুভ নামে একটি ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে। এই ঘটনায় ওই দিনই বিপ্লব চন্দ্র তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে বোরহানউদ্দিন থানায় জিডি করেন। পুলিশ বিপ্লব চন্দ্র, ইমন, 
রাফসান নামে তিন জনকে গ্রেফতার করে। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই তিন জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০২০ সালের ২৬ জানুয়ারি এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় বাপন দাস নামের এক হ্যাকারকে গ্রেফতার করে পুলিশ। তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালতে তার বিরুদ্ধে ২০২১ সালের ১ আগস্ট অভিযোগপত্র দেওয়া হয়। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে ২০১৯ সালের ২০ অক্টোবর বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে বিক্ষোভ করেন এলাকাবাসী। সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে হয়। গুলিতে চার জন নিহত হন। ওই ঘটনায় বোরহানউদ্দিন থানায় আরও দুটি পৃথক মামলা দায়ের হয়। যা এখনও আদালতে বিচারাধীন।

/এফআর/
সম্পর্কিত
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
চাঁদা না পেয়ে দুই আ. লীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিলেন কথিত যুবদল কর্মী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব