সাংবাদিক আমির খসরুর মায়ের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

পিরোজপুর প্রতিনিধি
১৮ মে ২০২২, ১১:৪৮আপডেট : ১৮ মে ২০২২, ১১:৫০

পিরোজপুর শহরের সিআইপাড়ায় জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর মা সিতারা হালিমের (৭৪) লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। 

মঙ্গলবার (১৭ মে) দুপুরে আমির খসরু বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান জানান, সিতারা হালিমের লাশ উদ্ধারের ঘটনায় মামলা করেছেন সাংবাদিক আমির খসরু। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিক আমির খসরুর মায়ের লাশ উদ্ধার

এদিকে গত সোমবার রাত ৯টায় পিরোজপুর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সেতারা হালিমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পৌর গোরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১৬ মে) সকাল ১০টায় সিআইপাড়া এলাকার নিজ বাস ভবনের মেঝে থেকে সিতারা হালিমের লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সিতারা হালিম পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রয়াত আব্দুল হালিম হাওলাদারের স্ত্রী। 

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি