সাংবাদিক আমির খসরুর মায়ের লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
১৬ মে ২০২২, ১৪:৫৬আপডেট : ১৬ মে ২০২২, ১৫:২৪

পিরোজপুরে জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর মা সিতারা হালিমের (৭৪) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ মে) সকাল ১০টায় শহরের সিআইপাড়া এলাকার নিজ বাসভবন থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

সিতারা হালিম পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রয়াত আব্দুল হালিম হাওলাদারের স্ত্রী। তাদের ছেলে আমির খসরু মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা’র সঙ্গে যুক্ত ছিলেন।

সিতারা হালিমের মেয়ে সালমা আরজু বলেন, ‌‘সিআইপাড়া এলাকার বাসার দ্বিতীয় তলায় মা একা থাকতেন। রবিবার রাতে সর্বশেষ তার সঙ্গে কথা হয়। সকালে বাসায় রঙ করার জন্য আব্দুল কুদ্দুস নামে এক রঙমিস্ত্রি এসে দরজায় ডাকাডাকি করেন। মা দরজা না খুললে তিনি বাসার নিচতলার ভাড়াটিয়ার কাছে বিষয়টি জানান। দীর্ঘ সময় পরও দরজা না খুললে ভাড়াটিয়া ও রঙমিস্ত্রি পেছনের দরজা দিয়ে ডাকতে যান। এ সময় তারা দরজাটি খোলা দেখেন। বাসায় ঢুকে দেখেন, মা মেঝেতে পড়ে আছেন। এ সময় বাসার ভাড়াটিয়া আমাকে বিষয়টি ফোন করে জানান।’

তিনি আরও বলেন, ‘আমার স্বামীকে নিয়ে বাসায় এসে দেখি, ঘরের মেঝেতে মা পড়ে আছেন। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের আলমারি ভাঙা এবং আসবাবপত্র এলোমেলোভাবে পড়ে আছে। পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হালদার জানান, সিতারা হালিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার গলায় চিকন কোনও কিছুর আঘাতের চিহ্ন আছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনও এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম