বজ্রাঘাতে প্রাণ গেলো সৌদি প্রবাসীর 

বরিশাল প্রতিনিধি
২৭ মে ২০২২, ১৮:০৬আপডেট : ২৭ মে ২০২২, ১৮:০৬

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বাউরগাতি গ্রামে বজ্রাঘাতে রাজিব চাপরাশি (২৮) নামের এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজিব ওই গ্রামের আব্দুল জলিল চাপরাশীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বদরুজ্জামান খান সবুজ বলেন, উত্তর বাউরগাতি গ্রামের প্যাদা বাড়ির জামে মসজিদে জুমার নামাজ আদায় করে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিলেন রাজিব। স্থানীয় মোতালেব সরদারের পুকুর পাড়ে পৌঁছামাত্র বজ্রাঘাতে শরীরের অধিকাংশ পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে নিহতের স্বজন ও মুসুল্লিরা মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী থানার এসআই আব্দুল হক বলেন, বজ্রাঘাতে নিহত সৌদি প্রবাসী রাজিব চাপরাশির শরীরের শতকরা ৭০ ভাগ পুড়ে গেছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে স্বজনদের বলা হয়। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
বজ্রাঘাতে ছাত্রশক্তির নেতার মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম