জমিতে শিম তুলতে গিয়ে বজ্রাঘাতে জামায়াত নেতার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
২০ মে ২০২৫, ১৪:০৩ আপডেট : ২০ মে ২০২৫, ১৪:০৩

গাইবান্ধার সাদুল্লাপুরে বজ্রাঘাতের ঘটনায় রুম্মান মিয়া লিমন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাড়ির পাশের জমিতে শিম তুলতে গিয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রুম্মান মিয়া লিমন তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামের হবিবর রহমানের ছেলে। তিনি ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার সাহিত্যবিষয়ক সম্পাদক। গত দুই সপ্তাহ আগে লিমন বিয়ে করেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে লিমন তার বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশের জমিতে শিম তুলতে যায়। এ সময় হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রবৃষ্টি শুরু হয়। এতে জমির পাশে একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেয় তারা। পরে সেখানে বজ্রাঘাতের ঘটনায় মৃত্যু হয় লিমনের।

বিষয়টি নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মোকলেছুর রহমান বলেন, ‘বাড়িতে নববধূ রেখে জমিতে গিয়ে বজ্রাঘাতে রুম্মান মিয়া লিমনের মৃত্যু খুবই হৃদয়বিদারক ঘটনা।’

এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শফিউল ইসলাম জানান, বাদ আসর নিজ বাড়িসংলগ্ন চণ্ডিপাড়া ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাসনিম
অবৈধভাবে বাড়িতে সার মজুদ, জামায়াত নেতার সদস্যপদ বাতিল
রিমান্ড শেষে আখতারুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন
সর্বশেষ খবর
২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ, পৌর বিএনপির সদস্যসচিব কারাগারে
২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ, পৌর বিএনপির সদস্যসচিব কারাগারে
বড় বড় অবকাঠামোর আগে ঢাকাকে বাসযোগ্য করতে চান ইশরাক
বড় বড় অবকাঠামোর আগে ঢাকাকে বাসযোগ্য করতে চান ইশরাক
ট্রাম্পের এআই বিষয়ক প্রধান কে এই জে ক্লেটন?
ট্রাম্পের এআই বিষয়ক প্রধান কে এই জে ক্লেটন?
মাদকসেবীদের জামিন নিয়ে বক্তব্য: আইনজীবীদের কাছে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত
মাদকসেবীদের জামিন নিয়ে বক্তব্য: আইনজীবীদের কাছে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার