বরিশালে আ.লীগ থেকে ১৭ নেতাকর্মীকে বহিষ্কার

বরিশাল প্রতিনিধি
১১ জুন ২০২২, ২২:৫৫ আপডেট : ১১ জুন ২০২২, ২২:৫৫

বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলার আট ইউনিয়নের ১৭ আওয়ামী লীগ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে শনিবার (১১ জুন) সন্ধ্যায় তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- মেহেন্দীগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের আবুল হোসেন আকন, রুহুল আমীন পলাশ, গোবিন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, আন্দারমানিক ইউনিয়নের নাসির উদ্দিন খোকন, আব্দুর রহমান পলাশ, কাজী শহিদুল ইসলাম, লতা ইউনিয়নের আবু রাশেদ মনি, ফজলে রাব্বী, বিদ্যানন্দপুর ইউনিয়নের আবুল বাসার মাস্টার, শাহ আলমগীর, শাহাব উদ্দিন ফকির, মনির হোসেন ও বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল মিয়া, জয়বাংলা নগর ইউনিয়নের মনির হোসেন হাওলাদার।

হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের ফিরোজ হোসেন, জাহাঙ্গীর মুন্সী ও ধুলখোলা ইউনিয়নের জামাল উদ্দিন ঢালী।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুস বলেন, ‘১৫ জুন কয়েকটি ইউনিয়নে নির্বাচন হবে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছেন তারা। বারবার অনুরোধ সত্ত্বেও নির্বাচন থেকে সরে দাঁড়াননি। এ ছাড়া সংগঠনের দায়িত্বপূর্ণ পদে থেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করায় এই ১৭ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘এই নির্বাচনে দলীয় কোনও নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার সন্ধ্যায় এ সংক্রান্ত চিঠি বহিষ্কৃতদের কাছে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
আ.লীগ ও বিএনপির কারণে দেশে শান্তি ফিরে আসছে না: নাহিদ ইসলাম
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব