ঘুমন্ত মায়ের পিঠের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
১৬ জুন ২০২২, ১৯:৩০আপডেট : ১৬ জুন ২০২২, ১৯:৩০

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে বুধবার (১৫ জুন) দিবাগত রাতে ঘুমন্ত মায়ের পিঠের নিচে চাপা পড়ে তাবিহা নামে দুই মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। তাবিহা শাঁখারিকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের আবির শিকদারের মেয়ে।

মা আঁখি বেগম (২৪) জানান, স্বামী বাড়িতে না থাকায় তিনি বাবার বাড়িতে গিয়ে থাকছেন। বৃহস্পতিবার সকালে বাবা ঘরে ঢুকে আঁখিকে ডাকলে সে  ঘুম থেকে উঠে শিশুটিকে অচেতন অবস্থায় দেখে চিৎকার দেন। এ সময় পরিবারের লোকজন নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিমুল কৌশিক সাহা জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, শিশুটির ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি