গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ৭

বরিশাল প্রতিনিধি
০৬ জুলাই ২০২২, ১৩:০৪আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৩:০৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাত জন আহত হয়েছেন। আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৬ জুলাই) গভীর রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ময়িদুর রহমান বাকি, ছাব্বির হোসেন, আহমেদ সিফাত, সৈয়দ রুম্মান ইসলাম, তমাল, মেহেদি হাসান ও আল সামাদ শান্ত।

বিশ্ববিদ্যালয়ের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, মঙ্গলবার বিকালে বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকায় তুচ্ছ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র রাইদুল ইসলাম নিরবকে মারধর করেন স্থানীয় যুবকরা। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

ঘটনার জেরে রাত ১টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের সাত জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, মধ্যরাতে ক্যাম্পাসে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ছয় জনের মতো আহত হয়। রাতেই ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখার পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার কাজ করছি। বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দায়িত্বরত এসআই মেহেদী হাসান বলেন, রাতের এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের কর্মকর্তারা ক্যাম্পাসে এসে পরিস্থিতি শান্ত করেন। এরপর আহতদের দেখতে হাসপাতালে যান।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে বরিশাল সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছাত্রলীগের দুটি গ্রুপ রয়েছে। এর মধ্যে এমপির অনুসারীদের নেতৃত্বে রয়েছে অমিত হাসান রক্তিম ও ময়িদুর রহমান বাকি এবং মেয়রপন্থিদের নেতৃত্বে আহমেদ সিফাত ও সৈয়দ রুম্মান ইসলাম। উভয় পক্ষই দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের নামে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছেন।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ