দুই বাসের সংঘর্ষে ‍৩২ যাত্রী হাসপাতালে

বরিশাল প্রতিনিধি
০৬ জুলাই ২০২২, ১৭:০৯আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৭:২০

বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ৩২ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (০৬ জুলাই) দুপুর ১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বিকাল ৩টার দিকে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার বলেন, দুপুর ১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় সিলেট থেকে বরিশালগামী আল মোবারকা ও বরিশাল থেকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

তিনি বলেন, দুর্ঘটনার পর গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ দুই বাসের আহত ৩২ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিকালে রেকার দিয়ে বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. তৌকির আহমেদ বলেন, ‘দুর্ঘটনার পর আহত ৩২ যাত্রীকে এখানে নিয়ে আসা হয়। তাদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১৭ জনকে এখানে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম