পুলিশ কর্মকর্তার ধাক্কায় বাঁচলো শিশু

পিরোজপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০২২, ১৯:৫৪আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৯:৫৪

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক পুলিশ কর্মকর্তার ধাক্কায় সড়কে বাসচাপা থেকে বেঁচে গেছে এক শিশু।  শুক্রবার (৮ জুলাই) দুপুরে চরখালী চেকপোস্টের কাছে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুলিশের এসআই মো. সিদ্দিক হোসেন ধাক্কা না দিলে শিশু আবিদ শাহরিয়ার বাসচাপায় প্রাণ হারাতো। 
 
পুলিশ কর্মকর্তা সিদ্দিক হোসেন বলেন, শুক্রবার চরখালী চেকপোস্টে ডিউটি করছিলাম। এমন সময় বরিশাল থেকে ছেড়ে আসা সানভী পরিবহনের( ঢাকা মেট্টো-১১-১৮০৯)  বাস দুপুর সোয়া ১২টার দিকে ভান্ডরিয়া হয়ে মঠবাড়িয়া যাচ্ছিলো। বাসটি মঠবাড়িয়া যাওয়ার জন্য চরখালী বিসমিল্লাহ চত্বর থেকে বাঁয়ে মোড় নেয়। এ সময় বাসের পেছনের অংশ সড়কের বাইরে চলে যায়। একই সময় আবিদ শাহরিয়ার নামে এক শিশু বাম দিক দিয়ে বাইসাইকেল চালিয়ে একই পথে যাচ্ছিলো। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ইমন নামে স্থানীয় এক যুবক বলেন, বাসের পেছনে অংশে আবিদ শাহরিয়ার ঢুকে যাচ্ছে দেখে এসআই সিদ্দিক হোসেন ঝাঁপিয়ে পড়ে তাকে ধাক্কা মেরে সড়কের বাইরে ফেলে দেয়। তিনি এমনটা না করলে ঘটনাস্থলেই শিশুটি মারা যেত।

পুলিশ কর্মকর্তার ধাক্কায় বাঁচলো শিশু এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে বলে জানান এসআই সিদ্দিক। তিনি জানান, শিশু আবিদ চরখালী এলাকার আক্তারুজ্জামান আবু মল্লিকের ছেলে। সে ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থী। 

শিশুটির বাবা আক্তারুজ্জামান আবু মল্লিক বলেন, চরখালী কলেমা চত্বরে আমার মোটরপার্টস ও হার্ডওয়্যারের দোকান। দুপুরে ছেলে আবিদ শাহরিয়ার বাড়ি থেকে দোকানে আসছিল। এমন সময় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিলো। ছেলেকে রক্ষায় পুলিশ কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী