বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা ভিয়েতনামের রাষ্ট্রদূতের

বরিশাল প্রতিনিধি
১৬ জুলাই ২০২২, ১৯:৩৪আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৯:৩৮

জগৎখ্যাত মনসা মঙ্গল কাব্যের রচয়িতা মধ্যযুগের প্রখ্যাত কবি বিজয় গুপ্ত প্রতিষ্ঠিত ৫২৮ বছরের পুরোনো ঐতিহাসিক মনসা মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশের নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত হিপেন ভিচিং। শনিবার (১৬ জুলাই) বিকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের তিনি মন্দির পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেন তিনি।

মনসা মন্দির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি শ্রী তারক চন্দ্র দের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

সংবর্ধনা শেষে রাষ্ট্রদূত উপস্থিত কর্মকর্তা ও নেতৃবৃন্দর সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় হিপেন ভিচিং বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য ও অতিথি আপ্যায়নের প্রশংসা করেন। পরে তিনি মন্দিরের পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

তিনি মন্দিরের পুজিত দেবী মনসার পিতলের মূর্তি, নাট মন্দির, ঐতিহাসিক ঘট প্রাপ্ত দিঘী, মনসা মঙ্গলকাব্য রচনার বকুল গাছ, মন্দির আঙিনা ও আশপাশের পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।

/এফআর/
সম্পর্কিত
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
ভিয়েতনাম থেকে ইরান: ‘প্রস্তর যুগে’ ফেরানোর মার্কিন হুমকির ইতিহাস
বাংলাদেশি আলুর জন্য ভিয়েতনামের বাজার উন্মুক্ত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের